The Royal Club
Home Event Ranking About Sign In
Announcement

TRC MATCH RULES & REGULATIONS

Author Avatar
By md nurnobi noyon 6:57 PM • Aug 17, 2026 (BST) • 180 Views
TRC MATCH RULES & REGULATIONS
TRC MATCH RULES & REGULATIONS / Official TRC Media

 

 

১. ম্যাচ রুম সেটিংস

 

MATCH TYPE: STANDARD

MATCH TIME: 8 MINUTES

INJURIES: ON

EXTRA TIME & PK: OFF

NO. OF SUB INTERVALS: 3

NO. OF SUBSTITUTES: 5

CONDITION (HOME): NORMAL

CONDITION (AWAY): NORMAL

 

সুপার ম্যাচ (প্রয়োজনে): EXTRA TIME & PK ON থাকবে।

 

- যে প্লেয়ার VPN ব্যবহার করবে, তার সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ রুম ক্রিয়েট হবে।

- ম্যাচ চলাকালীন বা ম্যাচ শেষে রুম সেটিংস সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।

- কোনো প্লেয়ার নিজের ফর্ম ভালো দিয়ে এবং প্রতিপক্ষের ফর্ম খারাপ দিয়ে ম্যাচ খেললে প্রমাণ সাপেক্ষে অটো লস প্রদান করা হবে।

- ম্যাচে কার্ড সিস্টেম কার্যকর থাকবে।

 

---

 

২. আচরণবিধি

 

নিচের যেকোনো আচরণ আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে:

 

- গালাগালি করা।

- খারাপ শব্দ ব্যবহার করা।

- প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা।

- অযথা HAHA রিয়েক্ট দেওয়া।

- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঝামেলা সৃষ্টি করা।

- ম্যাচডে গ্রুপে মেসেজ দিয়ে আনসেন্ট করা।

 

মেসেজ আনসেন্ট করার পরবর্তী ১০ মিনিটের মধ্যে রিপোর্ট করলে কার্ড প্রদান করা হতে পারে।

 

অফিশিয়ালের:

 

- নির্দেশনা অমান্য করা।

- অসম্মান করা।

- মেসেজ বা এক্টিভিটিতে HAHA রিয়েক্ট দেওয়া।

- কমিটিকে অসম্মান করা।

 

এসব আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

 

---

 

৩. ম্যাচ রেফারি সংক্রান্ত নিয়ম

 

ম্যাচ রেফারি যদি:

 

- নিয়ম সম্পর্কে ধারণা ছাড়া দায়িত্ব গ্রহণ করেন।

- নিজের ক্লাবের প্লেয়ার ম্যানটেইন করতে ব্যর্থ হন।

- ম্যাচডে গ্রুপে অনুপস্থিত থাকেন।

- ম্যাচ সম্পন্ন না করে গ্রুপ লিভ করেন।

- অফিসিয়ালের অনুমতি ছাড়া রেফারি পরিবর্তন করেন।

 

তাহলে হলুদ/লাল কার্ড এবং প্রয়োজনে রেফারি দায়িত্ব থেকে ব্যান করা হতে পারে।

 

---

 

৪. হলুদ ও লাল কার্ডের শাস্তি

 

- একই ম্যাচডেতে ২টি হলুদ কার্ড = লাল কার্ড।

- ম্যাচ রেজাল্ট সম্পন্ন হওয়ার আগে লাল কার্ড পেলে → অটো লস।

- ম্যাচ রেজাল্ট সম্পন্ন হওয়ার পরে লাল কার্ড পেলে → রেজাল্ট অপরিবর্তিত থাকবে।

- হলুদ কার্ড রেজাল্ট সাবমিটের পরবর্তী ১ মাস কার্যকর থাকবে।

- এই সময়ের মধ্যে পুনরায় হলুদ কার্ড পেলে → লাল কার্ড।

- লাল কার্ডের শাস্তি → ৭ দিন ম্যাচ খেলা বন্ধ।

 

---

 

৫. ম্যাচডে সিদ্ধান্ত ও অভিযোগ

 

- ম্যাচ রেফারি, এডমিন ও অফিসিয়ালের সিদ্ধান্ত পরবর্তীতে কমিটি পরিবর্তন করতে পারবে।

- সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচডে শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে TRC অভিযোগ ও সমাধান বক্সে রিভিউ আবেদন করা যাবে।

- অভিযোগের সময় উক্ত ম্যাচ রেজাল্ট হোল্ড থাকবে এবং বাকি ম্যাচ চালানো যাবে।

- কমিটি সর্বোচ্চ ৭ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে।

 

প্রত্যেক অংশগ্রহণকারীর দায়িত্ব হলো সম্পূর্ণ নিয়ম জানা।

 

---

 

৬. ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন

 

- ওয়েবসাইটে সম্পূর্ণ স্ট্যাট সাবমিট করা ছাড়া M.O.M নির্বাচন করা যাবে না।

- অটো উইন পাওয়া প্লেয়ার M.O.M নির্বাচিত হবে না।

 

ক্রম অনুযায়ী বিবেচনা:

 

১. শেষ ম্যাচে MUST WIN / MUST DRAW অবস্থায় জয় বা ড্র।

২. গোল ডিফারেন্স।

৩. ক্লিনশিট।

৪. গোল স্কোর।

 

সমতা থাকলে:

 

- FAST DAY।

- STAR PLAYER।

 

প্রায়োরিটি পাবে।

 

ইউথ টিমে একাডেমি প্লেয়ার M.O.M হতে পারবে না।

 

---

 

৭. ওয়াকওভার ও অটো লস নিয়ম

 

- ম্যাচডে শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ওয়েবসাইট থেকে ওয়াকওভার দেওয়া যাবে।

- পরবর্তীতে ওয়াকওভার দেওয়ার সুযোগ নেই।

- ফিক্সার তৈরি হওয়ার পর ম্যাচ সম্পন্ন না হলে সকল প্লেয়ার অটো লস পাবে।

 

অটো লস স্কোর:

 

- ১৪ ম্যান → ৮-০

- ১২ ম্যান → ৭-০

- ১০ ম্যান → ৬-০

- ৬ ম্যান → ৪-০

 

কোনো প্লেয়ার ম্যাচ খেলার পর টিম অটো লস প্রাপ্ত হলে বাকি থাকা ম্যাচে সকল প্লেয়ার অটো লস পাবে।

 

---

 

৮. প্লেয়ার আইডেন্টিটি নিয়ম

 

প্রত্যেক প্লেয়ারের:

 

- বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।

- বাংলাদেশী নাগরিকত্ব ডকুমেন্ট থাকতে হবে।

 

গ্রহণযোগ্য ডকুমেন্ট:

 

- জাতীয় পরিচয়পত্র।

- পাসপোর্ট।

- জন্ম নিবন্ধন।

 

Facebook নাম ও ডাটাবেজ নাম একই হতে হবে।

 

কমিটি যেকোনো সময় প্লেয়ার আইডেন্টিটি চাইতে পারে এবং প্লেয়ার তা দিতে বাধ্য থাকবে।

 

ভুয়া নাম, ডকুমেন্ট ছাড়া বা ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে:

 

- প্লেয়ার ব্যান।

- ক্যাপ্টেন ব্যান।

- ক্লাব স্লট বাতিল।

- টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ।

 

---

 

৯. শাস্তি সংক্রান্ত নিয়ম

 

স্ট্যাট দুর্নীতি:

 

- সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস ব্যান।

 

আচরণবিধি লঙ্ঘন:

 

- সর্বনিম্ন ৩ দিন থেকে স্থায়ী ব্যান।

 

প্রক্সি অপরাধ:

 

- অপরাধী: সর্বনিম্ন ৬ মাস থেকে স্থায়ী ব্যান।

- সহযোগী: সর্বনিম্ন ৩ মাস থেকে স্থায়ী ব্যান।

 

ক্লাব ম্যানেজমেন্ট জড়িত প্রমাণ হলে:

 

- চলমান সকল TRC টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই।

 

TRC নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করলে কঠোর শাস্তি প্রদান করা হবে।

 

স্থায়ী ব্যান হলে TRC-এর সকল ইভেন্ট, গ্রুপ, পেইজ ও চ্যানেল থেকে নিষিদ্ধ থাকবে।

 

---

 

১০. ম্যাচ কানেক্ট ইস্যু নিয়ম

 

VPN দিয়ে ম্যাচ কানেক্ট না হলে:

 

১. উভয় প্লেয়ার Recent App Clear করবে।

২. VPN প্লেয়ার সার্ভারে কানেক্ট করবে।

৩. উভয় প্লেয়ার Screen Recording চালু করবে।

৪. VPN প্লেয়ার রুম তৈরি করে ম্যাচমেকিং চেষ্টা করবে।

৫. কানেক্ট না হলে Non-VPN প্লেয়ার রুম তৈরি করবে।

 

কানেক্ট হলে:

 

- রেকর্ড বন্ধ করে ম্যাচ খেলতে হবে।

 

কানেক্ট না হলে:

 

- ভিডিও ম্যাচডে গ্রুপে জমা দিতে হবে।

 

নিয়ম অনুযায়ী ভিডিও সঠিক হলে:

 

- VPN প্লেয়ারকে বাধ্যতামূলক সাব/সোয়াপ দিতে হবে।

 

নির্দিষ্ট সময়ের মধ্যে সাব না দিলে:

অটো লস।

 

Non-VPN প্লেয়ার স্ক্রিন রেকর্ড দিতে অস্বীকৃতি জানালে:

অটো লস।

 

---

 

১১. অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম

 

- Overall 50 বা তার কম Win থাকলে একাডেমি প্লেয়ার Youth Team-এ অংশগ্রহণ করতে পারবে।

- Win বেশি হলে অটো লস।

- সকল অটো উইন ১-০ গোল ব্যবধানে গণনা হবে।

- সকল সময় বাংলাদেশ লোকাল টাইম (GMT+6) অনুযায়ী।

- ম্যাচের আগে ফোন চার্জ, স্টোরেজ, ডাটা ও Screen Recording নিশ্চিত করা বাধ্যতামূলক।

- কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

- রেজিস্টার্ড Facebook ID ছাড়া অন্য কোনো ID ম্যাচ গ্রুপে রাখা যাবে না।

- ম্যাচ রেফারি ও ইনফো কার্ডে থাকা প্লেয়ার ছাড়া অন্য কেউ ম্যাচ গ্রুপে থাকতে পারবে না।

 

TRC কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত ও নিয়ম প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য বাধ্যতামূলক।